হোম > খেলা > ক্রিকেট

হেনস্তার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হেনস্তার শিকার নাঈম হাসান। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাধারণ মানুষকে হেনস্তার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। এবার তেমনই এক ঘটনার শিকার হয়েছেন নাঈম হাসান। কান্নায় ভেঙে পড়েছেন ২৬ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার।

চট্টগ্রামে রাতেই সংবাদমাধ্যমকে নাঈম জানিয়েছেন, তাঁর সঙ্গে কী ঘটেছে। গতকাল রাতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে চট্টগ্রামে ফেরার পর সিএনজি থামিয়ে তাঁর ব্যাগ চেক করেন ডিবি পরিচয়ধারী ব্যক্তি। তখন তাঁকে জোরপূর্বক আসামি বানিয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়। থানায় যাওয়ার পর তিনি বারবার ক্রিকেটার নাঈম হাসান পরিচয় দিলেও লাভ হয়নি। পুলিশ তারপরও মেরেছেন বলে অভিযোগ নাঈমের।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাঈম। ফোন হাতে পাওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে ফোন দিয়েছেন নাঈম। সেই থানার ওসির সঙ্গে কথা বলেন তামিম। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও এমন ঘটনা মানতেই পারছেন না নাঈম।

সদ্য শেষ হওয়া ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে দুই ম্যাচ খেলেছেন নাঈম। কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে করেছেন ৯ রান। তাঁর দল তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।

ডিপিএল চলার সময়ই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ডাক পেয়েছেন নাঈম। ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট। বাংলাদেশের জার্সিতে কেবল টেস্টই খেলেন তিনি। ১৪ টেস্টের ক্যারিয়ারে পেয়েছেন ৪৮ উইকেট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ খেলেছেন তিনি।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের