হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগমুহূর্তে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

শিমরন হেটমায়ার। ছবি: এএফপি

আজ থেকে সেন্ট কিটসে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দল দুটি। কিন্তু ম্যাচের আগমুহূর্তে বড়সড় ধাক্কা খেল স্বাগতিকেরা। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার।

হেটমায়ারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আলিক আথানাজে। গত কয়েক দিনে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে তৃতীয় পরিবর্তন এটি। এর আগে জ্যামাইকান পেসার মারকুইনো মাইন্ডলি ও জেদিয়া ব্লেডসকে দলে অন্তর্ভুক্তি করা হয়েছিল শামার জোসেফ ও ম্যাথু ফোর্ড ছিটকে যাওয়ায়।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, শিমরন হেটমায়ারের জায়গায় আলিক আথানাজেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। হেটমায়ার অসুস্থতার কারণে দলে যুক্ত থাকতে পারেননি, আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। হেটমায়ার অবশ্য কী অসুস্থায় ভুগছেন সেটি জানায়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট কিটসে দারুণ সুখস্মৃতি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এই মাঠে আগে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল অতিথিরা। এর দুটিতেই জয় পেয়েছে তারা। তার সঙ্গে জ্যামাইকা টেস্টের আত্মবিশ্বাস তো আছেই মেহেদী হাসান মিরাজের দলে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, আলিক আথানাজে, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, মারকুইনো মাইন্ডলি, জেয়ডেন সিলস, জেদিয়া ব্লেডস ও রোমারিও শেফার্ড।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের