হোম > খেলা > ক্রিকেট

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৩ রানের ইনিংস খেলেন কোহলি। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।

চ্যাম্পিয়নস ট্রফি শেষে লম্বা বিরতির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন কোহলি। সে সিরিজের এক ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৭৪ রান। এরপর গত নভেম্বর-ডিসেম্বরে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি এবং একটি ফিফটির দেখা পান। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও হেসেছে তাঁর ব্যাট। প্রথম ম্যাচে করেন ৯৩ রান। ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই লম্বা সময় পর ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ফিরলেন কোহলি।

১১ বারের মতো ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন কোহলি। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবারের মতো শীর্ষে উঠেন এই ব্যাটার। সব মিলিয়ে মোট ৮২৫ দিন ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ; সর্বকালের তালিকায় তিনি আছেন দশ নম্বরে। এই তালিকায় সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। ২,৩০৬ দিন ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন তিনি।

শীর্ষে ফেরার পথে একধাপ এগিয়েছেন কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৫। ৭৮৪ রেটিং নিয়ে তিন থেকে দুইয়ে উঠে এসেছেন ড্যারিল মিচেল। কোহলি ও মিচেলের উত্থানে দুই ধাপ নিচে নেমে গেছেন রোহিত শর্মা। ৭৭৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছেন এই ব্যাটার। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত একধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন। আগের মতোই ৩৩ নম্বরে আছেন তাওহীদ হৃদয়।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের