হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে-আফগানিস্তান-আয়ারল্যান্ডকে সুখবর দিচ্ছে আইসিসি

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ে-আফগানিস্তানের এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা হয়নি। ছবি: ক্রিকইনফো

২০১৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চার আসরেই খেলছে ৯টি করে দল। অথচ আইসিসির পূর্ণ সদস্যের সংখ্যা ১২। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান-এই তিন দল এখনো ক্রিকেটের রাজকীয় সংস্করণের বৈশ্বিক টুর্নামেন্টে খেলতেই পারেনি। এবার তাদের সুযোগ মিলতে পারে বলে আশা করা যাচ্ছে।

এক টেস্টের সিরিজকে টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত করার চিন্তা করছে আইসিসি। তাতে করে ১২ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের সম্ভাবনা তৈরি হচ্ছে। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজের নেতৃত্বাধীন আইসিসির একটি বিশেষ দল এই সুপারিশ করেছে। উদাহরণস্বরূপ জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মতো দলগুলো একটি টেস্ট খেলে। এই ম্যাচগুলোকে গুরুত্ব দেওয়া হলে টেস্ট চ্যাম্পিয়নশিপে দল ও ম্যাচের সংখ্যা উভয়ই বাড়বে। মে মাসে আইসিসির বোর্ড সভায় এই প্রস্তাব পেশ করা হবে বলে আশা করা যাচ্ছে।

জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান এখন নিয়মিতই টেস্ট খেলছে। তবে ২০১৯ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলেও এই তিন দলের সুযোগ মেলেনি এই বৈশ্বিক টুর্নামেন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৯ দলের বিপক্ষে খেলার সুযোগও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান পায় না বললেই চলে।

রজার টুজকে গত বছর একটি বিশেষ দলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ক্রিকেটের বর্তমান প্রতিযোগিতামূলক কাঠামোকে আরও উন্নত করাই তাঁর কাজ। মূলত ক্রিকেটের তিন সংস্করণ এবং বিশ্বজুড়ে চলমান ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভিড়ে যে ঠাসা সূচি তৈরি হয়েছে, সেটার একটি সমাধান বের করার দায়িত্ব টুজের। তার আগে নভেম্বরে এই প্রতিনিধি দল দ্বিস্তরবিশিষ্ট টেস্ট মডেলের প্রস্তাব দিয়েছিল। তবে পূর্ণ সদস্যের অনেক দল সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল। 

৯ দল দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে দুই বছরের চক্রে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলে। প্রস্তাবিত মডেলে এক ম্যাচের টেস্ট অন্তর্ভুক্ত হলে জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড সহজেই চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে পারবে। আইসিসির বোর্ড সভায় এই সুপারিশ গ্রহণ করা হয় কি না, সেটাই দেখার বিষয়।

২০১৯-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। পরের চক্রেও ফাইনালে ওঠে ভারত। এবার (২০২১-২৩) চক্রে তারা হেরে যায় অস্ট্রেলিয়া। সবশেষ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামে অজিরা। তবে তারা ব্যর্থ হয়েছে। অজিদের হারিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের