হোম > খেলা > ক্রিকেট

ভারত ম্যাচের আগে সতীর্থদের কী বার্তা দিলেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক    

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বে ভারতের বিপক্ষে জিতেছিল পাকিস্তান। ছবি: সংগৃহীত

অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়াবে আগামীকাল। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দর্শকপ্রিয় ম্যাচটি সামনে রেখে সতীর্থদের চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে আট ম্যাচের সাতটিতেই হেরেছে পাকিস্তান। একমাত্র জয়টি এসেছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫ খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সে অভিজ্ঞতার ভিত্তিতেই সতীর্থদের ভারত-পাকিস্তান ম্যাচের আবহ সম্পর্ক ধারণা দিলেন তিনি।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই উত্তেজনায় ঠাঁসা থাকে। এই দুই দেশের ভক্তরা তো বটেই, সারা দুনিয়ায় এই ম্যাচের সঙ্গে সম্পৃক্ত থাকে। এই ম্যাচের আবহ অন্য উচ্চতায় চলে যায়; দর্শকদের প্রত্যাশাও থাকে অনেক বেশি।’

বাবরের বিশ্বাস, ভারত-পাকিস্তান ম্যাচে যারা চাপ সামাল দিতে পারবে তারাই শেষ হাসি হাসবে, ‘আমি ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। সেসব ম্যাচ থেকেই শিখেছি যে, এই ম্যাচে যতটা সম্ভব চাপমুক্ত এবং শান্ত থাকা যায়। বাইরের কথায় কান না দিয়ে যত ম্যাচের দিকে মনোযোগ দেওয়া যাবে ততই দলের জন্য ভালো।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের