হোম > খেলা > ক্রিকেট

সাকিবের নেতৃত্বে খেলবেন সোহান-মৃত্যুঞ্জয়রা

২০২২ টি-টেন লিগে বাংলা টাইগার্সের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। সাকিবসহ এই দলে বাংলাদেশি ক্রিকেটার আছেন নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। 

গতকাল বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে সাকিবের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বাংলা টাইগার্স লিখেছে, ‘সাকিব আল হাসান। ষষ্ঠ আবুধাবি টি-টেন লিগে আমাদের দলের অধিনায়ক।’

এবারের টি-টেন লিগে আছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব, সোহান, মৃত্যুঞ্জয় ছাড়া আছেন মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। টিম আবুধাবিতে আছেন মোস্তাফিজ এবং ডেকান গ্ল্যাডিয়েটর্সে আছেন তাসকিন। 

২৩ নভেম্বর থেকে আট দল নিয়ে শুরু হবে টি-টেনের ষষ্ঠ মৌসুম। আর শেষ হবে ৪ ডিসেম্বর। দলগুলো হচ্ছে বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স, টিম আবুধাবি, মরিসভিল স্যাম্প আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। এখানে মরিসভিল স্যাম্প আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকার্স—এই দল দুটি প্রথমবার খেলবে এবারের টুর্নামেন্টে।

বাংলা টাইগার্স স্কোয়াড:
সাকিব আল হাসান (আইকন ও অধিনায়ক), নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ আমির, শ্রীসান্থ, কলিন মুনরো, এভিন লুইস, হযরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, বেন কাটিং, বেনি হাওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, মাথিসা পাথিরানা, জ্যাক বল, চিরাগ সুরি, রোহান মোস্তফা এবং উমাইর আলি।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের