হোম > খেলা > ক্রিকেট

‘বিশ্বকাপের পরই বাবরের অধিনায়কত্ব ছাড়া উচিত’ 

সময়টা বড্ড খারাপ যাচ্ছে বাবর আজমের। অধিনায়কত্ব কিংবা ব্যাটিং-কোনোটাতেই বাবর পারছেন না আশানুরূপ পারফরম্যান্স করতে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দুই ম্যাচ হারায় তাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটাররা তাঁকে রীতিমতো ধুইয়ে দিচ্ছেন। কামরান আকমল তাঁকে (বাবর) বিশ্বকাপের পরই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

এবারের বিশ্বকাপে দুই ম্যাচে বাবর ১০ বলে করেছেন মাত্র ৪ রান। যেখানে মেলবোর্নে ভারতের বিপক্ষে মেরেছিলেন গোল্ডেন ডাক। আর পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৯ বলে ৪ রান। আর দুটো ম্যাচেই পাকিস্তান হেরেছে শেষ বলের রোমাঞ্চে। তাতে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে পাকিস্তানিরা। বাবরের প্রসঙ্গে কামরান বলেন, ‘যদি সে আমাকে বড় ভাই মনে করে, আমি বলব বিশ্বকাপের পরই বাবর আজমের অধিনায়কত্ব ছাড়া উচিত। যদি আপনি চান, সে (বাবর) ২২ হাজার বা ২৫ হাজার রান করুক, তাহলে তার শুধু খেলোয়াড় হিসেবে খেলা উচিত। তা না হলে সে অত্যধিক চাপে পড়বে এবং তার পারফরম্যান্স খারাপ হবে।’ 

চলতি বছরের শুরুতেই সব সংস্করণ থেকে অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। কোহলির এই পথেই যেন বাবরকে হাঁটতে বললেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বিরাট কোহলির মতো শুধু খেলায় ফোকাস করা উচিত। তাকে (বাবর) আরও লম্বা সময় খেলতে হবে। তার মতো দারুণ টেকনিকের ব্যাটার আমরা দেখতে পাব না।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের