হোম > খেলা > ক্রিকেট

তৃতীয়বারের মতো সিপিএলের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল জ্যামাইকা তালাওয়াশ। তৃতীয়বারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। শিরোপার লড়াইয়ে বার্বাডোজ রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে জ্যামাইকা।

ফাইনালে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জ্যামাইকা। কাইল মায়ার্সের বলে ‘গোল্ডেন ডাক’ মারেন ওপেনিং ব্যাটার কেনার লুইস। তবে আরেক ওপেনার ব্র্যান্ডন কিং দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন শামারা ব্রুকসকে নিয়ে। দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। ৪৭ রানে ব্রুকস আউট হলেও দলকে ৮ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিং। বাকি কাজটুকু তিনি করেন অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সঙ্গী করে। ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কিং। আর পাওয়েল ১৪ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ছয় বছর পর শিরোপা জিতল জ্যামাইকা। ২০১৬ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। 

এর আগে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৬১ রান করে বার্বাডোজ। রাকিম কর্নওয়েল ও মায়ার্স দুরন্ত শুরু এনে দিয়েছিলেন দলকে। ওপেনিং জুটিতে মাত্র ৬ ওভারে ৬৩ রান তুলেছিলেন দুজনে। কর্নওয়েলের আউটের পরেই দলটি নিয়মিত উইকেট হারাতে থাকে। তাই ব্যাটিংয়ে ভালো শুরুর পরও দলটি ২০ ওভারে মাত্র ১৬১ রান সংগ্রহ করতে পারে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন আজম খান। জ্যামাইকার সেরা বোলার ২৪ রানে ৩ উইকেট নেওয়া ফ্যাবিয়ান অ্যালেন।

৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলা কিং। ১২ ইনিংসে ৪২২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর এবারের আসরে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আলজেরি জোসেফ।

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা