হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের জন্য বোনাস ঘোষণা পাপনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ দুর্দান্ত খেললে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোনাস ঘোষণা খুব স্বাভাবিক ঘটনা। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করে যথারীতি বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। সাকিবদের কত টাকা বোনাস দেওয়া হবে, সেটি জানাতে অবশ্য সময় নিয়েছেন পাপন।

আজ ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ক্রিকেটারদের বোনাস নিয়ে পাপন বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোনো সিরিজ এর আগে আমরা জিতিনি।  সেজন্য তারা ওটা (বোনাস) পাবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ওরা এটা বলছে (বোনাসের দাবি), বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো তো আছেই, একই সঙ্গে ধবলধোলাই করা। ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি অবশ্যই হবে।’ 

বোনাসের অঙ্ক নিয়ে পাপন বললেন, ‘যেটা ওরা সব সময় পেয়ে থাকে, ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি, তোমরা ভাগ কর। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।’  পাপন আরও জানালেন, এখানে একটু হিসাবনিকাশের বিষয় আছে। হিসেব করেই বিসিবি জানাবে কত বোনাস পেতে যাচ্ছেন সাকিবরা, ‘এটা কত হবে, হিসাব না করে বলা যাবে না। কাল-পরশুর মধ্যে বলা যাবে।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের