হোম > খেলা

হামজাদের ম্যাচের জন্য বাফুফের অনুরোধ রাখল অ্যাথলেটিকস ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় স্টেডিয়াম। ছবি: আজকের পত্রিকা

কাল থেকে শুরু হচ্ছে জুনিয়র অ্যাথলেটিকস। তবে জাতীয় স্টেডিয়ামের মাঠ ব্যবহার করবে না অ্যাথলেটিকস ফেডারেশন। তাই থ্রো ইভেন্টগুলো হবে পল্টনের আউটার স্টেডিয়ামে।

মূলত জাতীয় স্টেডিয়াম এখন ফুটবল ও অ্যাথলেটিকস যৌথভাবে ব্যবহার করে থাকে। কাল থেকে শুরু হচ্ছে হামজা-শমিতদের ক্যাম্প। তবে প্রথম দিন শুধুমাত্র হোটেলে রিপোর্টিং করবেন ফুটবলাররা। পরদিন থেকে শুরু হবে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। তাই বাফুফে অনুরোধ করেছিল অ্যাথলেটিকস ফেডারেশনকে মাঠ ব্যবহার না করার।

আজ সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে কয়েক দিনের মধ্যেই। এজন্য বাফুফের অনুরোধের প্রেক্ষিতে থ্রোয়ের ইভেন্টগুলো পল্টন আউটার স্টেডিয়ামে আয়োজন করব।’

রানিং, হার্ডলস ও জাম্পের ইভেন্টগুলো হবে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে। এছাড়া শটপুট, ডিসকাস থ্রো, হ্যামার থ্রো ও জ্যাভলিন থ্রো হবে পল্টনের আউটার স্টেডিয়ামে। দুদিনব্যাপী এই প্রতিযোগিতা হবে  অনূর্ধ্ব-১৬ ও ১৮ ক্যাটাগরিতে। রেকর্ডধারী অ্যাথলেটকে ১০ হাজার টাকা প্রদান করবে ফেডারেশন। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিকেএসপি এবং সংস্থা থেকে সব মিলিয়ে ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এবার। সেখান থেকে নভেম্বরে বাইরাইনে এশিয়ান গেমসের জন্য অ্যাথলেট বাছাই করতে চায় ফেডারেশন।

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

স্পেনের বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথায় দেখবেন

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন