হোম > রাজনীতি

সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জামায়াতের উলামা বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এই সরকার ক্ষমতায় গিয়েই জুলাই সনদ ভুলে গেছে মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির অনেক নেতা-কর্মীরা বলা শুরু করেছেন যে জুলাই সনদ মানতে আমরা এখন আর বাধ্য নই। তার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিপুল ভোটে যে জয়যুক্ত হলো, গণভোটে জনগণের এই রায়কে তাঁরা অস্বীকার করতে চান। অথচ জুলাই চার্টারে যেসব অঙ্গীকারনামায় আমরা সই করেছি সেখানে পরিষ্কার বলা আছে যে স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে গৃহীত ঐকমত্যের বিষয়গুলো সম্পূর্ণরূপে তাঁরা বাস্তবায়ন করবেন এবং এইটার ব্যাপারে আদালতের শরণাপন্ন হয়ে এখানে বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা তাঁরা চালাবেন না।’

সরকারি দলের ইঙ্গিতে বিভিন্ন ব্যক্তিদের দিয়ে হাইকোর্টে রিট করানো হয়েছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘তারা (বিএনপি) বলে—সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান তো সংবিধানে নাই। তো সংবিধানে যদি আপনি ওটা মানেন তাহলে কি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই মানতে হয়? এই নির্বাচন, অন্তর্বর্তী সরকার সংবিধানে ছিল না।’

পরওয়ার যোগ করেন, ‘নিজের জন্য যতটুকু দরকার, সেখানেই আপনি সংবিধানের কথা বলেন। অথচ জনগণকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি জুলাই চার্টার বাস্তবায়ন করবেন। নিজেদের স্বার্থে যা যা দলীয় কর্তৃত্ব করতে অসুবিধা বোধ করবেন, সেগুলোকে সরাবার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে তাঁরা এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করতে চেষ্টা করছেন।’

জামায়াত নেতা বলেন, ‘আমাদের দলের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জাতীয় সংসদে একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব বলে আমরা কিন্তু কোনো হঠকারিতা, সহিংসতা এবং রাজপথ গরম করে দেশকে অস্থিতিশীল করতে চাইনি। ফলে আমাদের এই সরলতা, সততা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে আমাদের পরম সহিষ্ণুতার এই নিয়মতান্ত্রিক ভূমিকাকে যদি দুর্বলতা মনে করেন, তাহলে আমাদের অতীত থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, উলামা বিভাগের সেক্রেটারি খলিলুর রহমান মাদানি, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুল মান্নান প্রমুখ।

সংবিধান সংস্কার পরিষদ গঠনে প্রয়োজনীয় দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

ক্ষমা চাইলেন হাসনাত আবদুল্লাহ

পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে জামায়াত, পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের

শোকজের পর হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

আসিফের ব্যাংকে আছে ১০ লাখ, বাবার ব্যাংকে আছে সাড়ে ৫ লাখ

এবার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব: নাহিদ ইসলাম

এনসিপি থেকে বহিষ্কৃত সেই তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা উঠে গেছে

ব্যাংক হিসাব তলব, মুখ খুললেন আসিফ মাহমুদ