হোম > রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের পাঁচ দিনের কর্মসূচি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট। ছবি: আজকের পত্রিকা

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ঘোষণা করে মামুনুল হক বলেন, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া ১১ এপ্রিল দেশের সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরী করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমান করেছে।

তিনি বলেন, ‘দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করব। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব।’

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেন ১১ দলের শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করলে আবারও গ্রেপ্তার শুরু হচ্ছে: আসিফ মাহমুদ

২৮ বিচারককে শোকজ, বিচার বিভাগের স্বাধীনতা কোথায়—প্রশ্ন হাসনাতের

সংসদে তেল থাকলে কী হবে, পাম্পে পাই না: এনসিপির এমপি আল আমিন

ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুক পোস্ট সাবেক ছাত্রলীগ নেতার, গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই সনদ ও গণভোট নিয়ে খোঁড়া যুক্তি দেওয়া হচ্ছে: বদিউল আলম

বাংলাদেশের বিশেষজ্ঞ ও রাজনীতিকদের সঙ্গে জার্মান সংসদের উচ্চপর্যায়ের কমিটির বৈঠক

বিদেশে গভর্নর-ভিসি প্রিন্সটনের পিএইচডিধারী, দেশে দলীয় ব্যক্তি: সংসদে রুমিন ফারহানা

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে: গোলাম পরওয়ার

‘ওপরের নির্দেশে’ নারী গ্রেপ্তারের অভিযোগ তুলে সংসদে জামায়াতের ক্ষোভ, আজই মুক্তির আলটিমেটাম