হোম > রাজনীতি

সরকার দেশকে পুলিশি ও গুন্ডাদের রাজত্বে পরিণত করেছে: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধী রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর, তালাবন্ধ করা, নেতাদের অফিসে ঢুকতে না দেওয়া, সভা-সমাবেশে বাধা প্রদান, গণতান্ত্রিক অধিকার হরণ ও গণ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘সরকার দেশকে পুলিশি ও গুন্ডাদের রাজত্বে পরিণত করেছে।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সরকারের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, হামলা-মামলা, দমন-পীড়ন বন্ধ ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন রুহিন হোসেন। 

সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সরকার সভা-সমাবেশ বন্ধ করে শুধু রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেনি, জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে। ভয়ের রাজত্ব তৈরি করে দুর্নীতি-লুটপাট অব্যাহত রেখে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে। সরকার দেশকে পুলিশি ও গুন্ডাদের রাজত্বে পরিণত করেছে।’

এ বাম নেতা আরও বলেন, ‘স্বৈরাচারী শাসকেরা এ ধরনের কার্যক্রম চালিয়ে জনগনের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু ইতিহাসে ওইসব স্বৈরাচারী শাসকেরা বেশি দিন ক্ষমতায় টিকতে পারে না। বিনা ভোটের সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন— বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী)সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ ও সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা রুবেল সিকদার প্রমুখ।

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ