হোম > রাজনীতি

ক্ষমা চাইলেন হাসনাত আবদুল্লাহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

বিএনপির একজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি ক্ষমা চান।

পোস্টে হাসনাত লিখেছেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।’

পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, ‘উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।’

হাসনাত আব্দুল্লাহর পোস্ট। স্ক্রিনশট

ক্ষমা চেয়ে পোস্টে এই সংসদ সদস্য লিখেছেন, ‘ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’

হাসনাত তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারও দুঃখপ্রকাশ করছি।’

এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও একটি শিশু কথা বলছে। হাসনাতকে বলতে শোনা যায়, ‘মির্জা আব্বাস ক্যাডা?’ জবাবে শিশুটি বলে, ‘মির্জা আব্বাস চান্দাবাজ।’

সংবিধান সংস্কার পরিষদ গঠনে প্রয়োজনীয় দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে জামায়াত, পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের

শোকজের পর হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

আসিফের ব্যাংকে আছে ১০ লাখ, বাবার ব্যাংকে আছে সাড়ে ৫ লাখ

এবার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব: নাহিদ ইসলাম

এনসিপি থেকে বহিষ্কৃত সেই তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা উঠে গেছে

ব্যাংক হিসাব তলব, মুখ খুললেন আসিফ মাহমুদ