হোম > রাজনীতি

জামালপুর-৪: মুরাদের সমর্থকদের ওপর নৌকার হামলায় আহত ১০ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৪ আসনের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে নৌকার সমর্থকেরা। এতে মুরাদের পক্ষের অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার শিমলাপল্লী গ্রামের তাড়িয়াপাড়া এলাকায় কয়েক দিন আগে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান (ইগল প্রতীক) একটি নির্বাচনী ক্যাম্প নির্মাণ করেন। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে তাঁর কর্মী-সমর্থকেরা ওই নির্বাচনী ক্যাম্পে যাচ্ছিলেন। ওই ক্যাম্পের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা নৌকার কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলার সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর করে তাঁরা। 

এ সময় হামলা ও লাঠিসোঁটার আঘাতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ সমর্থক আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সাদ্দাম (৩২), রোকন (২৮), কফিল (২৫), ফারুক (২৫), ফরহাদ (২২), রুবেল (৩০), হামজা (১৮) ও দেলখোশ মিয়া (৪০)। তাঁদের রাত ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বলেন, ‘নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর (ইগল) সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী আহত হয়।’ 

এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সঙ্গে মোবাইল ফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে না পারার ব্যাখ্যা দিতে পারেননি—সরকারকে পরওয়ার

ভারতের সঙ্গে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় ১১ দল

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন