হোম > রাজনীতি

দেশে ডলার নয়, টাকার সংকট আছে: পরিকল্পনামন্ত্রী 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার সকালে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সরকারের উদ্দেশ্য ভালো ৷ সরকার জনগণের ভালো চায় ৷ মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে ঋণের ক্ষেত্রে, অপচয়ের ক্ষেত্রেও ৷’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে ৷ এর মূল কারণ হচ্ছে দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে। আরও কমবে। এর জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না৷ অহেতুক গলাবাজি না করে কাজ করতে হবে ৷ কাজ আর উৎপাদনের বিকল্প নেই। আমরা কাজে বিশ্বাসী।’

মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে, তা টিকিয়ে রাখতে হবে ৷ আমি বিশ্বাস করি দেশের মানুষ উন্নয়নের সঙ্গে, সরকারের সঙ্গে ছিল, আছে, আগামীতেও থাকবে।’

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মান্নান, শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার প্রমুখ।

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান