হোম > রাজনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে জামায়াত, পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ

 কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াত নেতারা। ছবি: বিজ্ঞপ্তি

অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে জামায়াত ইসলামী। দলটি জানিয়েছে, পর্যালোচনা শেষে চুক্তির ইতিবাচক বিষয়গুলো গ্রহণ এবং বাকিগুলো বর্জন করা হবে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুরের সঙ্গে আলোচনা শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এদিন সকাল ৯টার দিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বাসায় পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির জানান পল কাপুরের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত চুক্তি স্টাডি (পর্যালোচনা) করবে। যা ইতিবাচক সে বিষয়গুলো গ্রহণ করবে বাকিগুলো বর্জন করা হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে জামায়াত। এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান সহায়ক রয়েছে যা বিনিয়োগের জন‍্য ইতিবাচক।

তাহের আরও জানান, সংসদে সরকারদলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ নিয়ে জানতে চেয়েছেন পল কাপুর। এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে জামায়াত ভাইব্রেন্ট ভূমিকা রাখতে চায়। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এছাড়া ইতিবাচক সকল বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।

বিরোধী দল বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেপুটি স্পিকার প্রদান করা হবে কিনা এ বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নায়েবে আমির। জামায়াত বিষয়টিতে ইতিবাচক এমনটিই জানানো হয়েছে।

পল কাপুরের সঙ্গে জামায়াতে ইসলামীর আলোচনায় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।

সংবিধান সংস্কার পরিষদ গঠনে প্রয়োজনীয় দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

ক্ষমা চাইলেন হাসনাত আবদুল্লাহ

সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের

শোকজের পর হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

আসিফের ব্যাংকে আছে ১০ লাখ, বাবার ব্যাংকে আছে সাড়ে ৫ লাখ

এবার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব: নাহিদ ইসলাম

এনসিপি থেকে বহিষ্কৃত সেই তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা উঠে গেছে

ব্যাংক হিসাব তলব, মুখ খুললেন আসিফ মাহমুদ