হোম > জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন চিফ হুইপসহ অন্য হুইপরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামসহ হুইপেরা। ছবি: বিজ্ঞপ্তি

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামসহ অন্য হুইপরা। আজ সকালে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা।

এ সময় ছিলেন হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তাঁরা। এরপর চিফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবে।’

চিফ হুইপ আরও বলেন, ‘আসছে ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।’

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশসমূহ সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা এবং ৩০ দিনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় সংসদ সকল প্রস্তুতি সম্পন্ন করছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ