হোম > জাতীয়

প্লিজ, ফুলটুল দেবেন না, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকতা এড়িয়ে কাজকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এলে তিনি বলেন, ‘প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।’

আজ রোববার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন মন্ত্রী। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়-কমিশনের সচিবেরা তাঁকে ফুল দিতে এলে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ‘ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে, আর নয়; এখন কাজে মনোযোগী হতে হবে।’

কথা বলার চেয়ে কাজ বেশি করবেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। আজকে সবেমাত্র মন্ত্রণালয়ে এলাম। সবকিছু রিভিউ করি, তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি কথা কম বলি, কাজ বেশি করি। সবেমাত্র এখানে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানি, তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই। অন-টাইম আপনারা সবকিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস-ফ্রেন্ডলি, আপনারা সবাই জানেন। আমি সবকিছু আগে রিভিউ করি, তারপরে কথা বলি।’

সপ্তাহে কত দিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ বলেন, ‘কাজের চাপ অনুযায়ী সময় দেওয়া হবে। আগে কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, পরিচিত হই। পরে দেখা যাবে, কী করতে হবে।’ এ সময় এলডিসি উত্তরণ ও অপচয়মূলক প্রকল্পের বিষয়ে প্রশ্ন করা হলেও এসব বিষয়ে পরে কথা বলবেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশনের সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ