হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানে আহতদের চাকরির ব্যবস্থা হচ্ছে, সিভি আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই অভ্যুত্থানের আহতদের চাকরির ব্যবস্থা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, সেই নির্ভীক বীরদের পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি, বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্যোগের অংশ হিসেবে আহতদের সিভি আহ্বান করা হচ্ছে। আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাঁদের প্রতি দ্রুত সিভি জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সিভি পাঠানোর ঠিকানা: cv. julyspecialcell@gmail. com

এ বিষয়ে জুলাই গণ–অভ্যুত্থান বিশেষ সেলের প্রধান হাসান ইনাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ সেল গঠন করার পর থেকে দেখেছি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আহতদের চাকরি দেওয়ার জন্য কাজ করতে চায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে আহতদের পুনর্বাসন করা সম্ভব। সে ক্ষেত্রে সমন্বয় করার জন্য সিভি আহ্বান করেছি। সিভি নিয়ে সেগুলো যাচাই—বাছাই করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোতে আমরা সিভি সরবরাহ করব।’

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ