হোম > জাতীয়

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিগগির সম্প্রচারে ফিরছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের গ্রিন টিভি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে স্যাটেলাইট সম্প্রচারের জন্য নতুন করে একটি চুক্তি স্বাক্ষর করেছে গ্রিন টিভি।

বিএসসিএল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসিএলের মূল কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এবং গ্রিন টিভির ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির ও ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. শফিউল আজম।

গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান।

সেবার বকেয়া মূল্য পরিশোধ না করায় গ্রিন টিভির স্যাটেলাইট সম্প্রচার সাময়িক বন্ধ করা হয়েছিল। পরে বিষয়টি নিষ্পত্তি করে নতুন চুক্তির মাধ্যমে ফের সম্প্রচার চালু করতে যাচ্ছে চ্যানেলটি।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ