হোম > জাতীয়

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে থেকে পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানে ব্যবহৃত ‘কিউআর কোড রিডার’ ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ মে’র মধ্যে প্রকল্প পরিচালক কাছে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন। তিনি জানান, ইতিমধ্যে সংক্রান্ত চিঠি কারা মহাপরিচালক, সকল রিটার্নিং কর্মকর্তা, সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের (ওসিভি ও আইসিপিভি) কাজে ব্যবহারের জন্য সকল আঞ্চলিক/নির্বাচন অফিসের মাধ্যমে কিউআর কোড রিডার সরবরাহ করা হয়। নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ায় বিতরণ করা কিউআর কোড রিডার আগামী ৩০ মে তারিখের মধ্যে প্রকল্প পরিচালক কাছে ফেরত দেওয়ার অনুরোধ করেছে ইসি।

জানা যায়, সারা দেশে মাঠ পর্যায়ে ২১৮টি কিউআর কোড পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি