হোম > জাতীয়

ঢাকা–করাচি বিমানের ফ্লাইট চালু কাল, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এরইমধ্যে উদ্বোধনী ফ্লাইটের ১৬২টি আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম ফ্লাইটে কোনো আসন ফাঁকা নেই। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করবে রাত ৮টায় এবং করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে।

ঢাকা–করাচি ১ হাজার ৪৭১ মাইল পথ অতিক্রমে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। যাত্রা সময় হবে প্রায় তিন ঘণ্টা। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ট্রানজিট ছাড়াই যাতায়াত সম্ভব হবে, এতে যাত্রীদের সময় বাঁচবে এবং রাউন্ড ট্রিপে খরচ কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই রুটে ফ্লাইট চালানো হবে। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার ঢাকা–করাচি–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় এবং নির্ধারিত করিডর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দেয়।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়।

স্থানীয় নির্বাচন কবে, আ.লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে রুমিনের প্রশ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নছিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ