হোম > জাতীয়

টঙ্গীতে পরেরবার থেকে ইজতেমা না করার শর্তে এবার সাদপন্থীদের অনুমতি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সাদপন্থীরা আগামী বছর থেকে টঙ্গীর তুরাগ নদের পাশে বিশ্ব ইজতেমা করতে পারবেন না, এমন শর্তে রাজি হলে চলতি বছর তাঁদের ইজতেমা করার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তাবলিগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ সাহেবের অনুসারীরা) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব মাওলানা সাদ সাহেবের অনুসারীরা ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। তবে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ সাহেবের অনুসারীরা) আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ শর্ত পূরণ সাপেক্ষে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দান শুরায়ি নেজামের নিকট হস্তান্তর করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জোবায়ের সাহেব) ৩১ জানুয়ারি শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করবেন। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী