হোম > জাতীয়

বিদেশি আইনজীবী চান আনিসুল–সালমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আনিসুল হক ও সালমান এফ রহমান। ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

এর আগে তাঁদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুজনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে ট্রাইব্যুনালের অনুমতি চান মনসুরুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হয়। পরে বার কাউন্সিলে আবেদন করতে হয়।

তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বার কাউন্সিল অনুমতি দিলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারে। আগে বার কাউন্সিলের অনুমতি লাগবে। তাই এ বিষয়ে আইন পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে আদেশ দেবেন বলে জানান ট্রাইব্যুনাল।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী