হোম > জাতীয়

বিমানে পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি, শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

কর্মীদের পারফরম্যান্স মনিটরিংয়ের মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করা, দ্রুত শূন্য পদ পূরণ এবং বেতন-ভাতা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

আজ সোমবার সকালে কুর্মিটোলার বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, কর্মীদের দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা চালু করা হবে, যাতে কর্মক্ষেত্রে জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়ে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। বেতন-ভাতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরে তিনি কর্মীদের উৎসাহিত করেন।

তিনি আরও বলেন, সাধারণ যাত্রীদের অর্থ থেকেই বিমানের কর্মীদের বেতন আসে, তাই যাত্রীদের প্রতি সম্মান ও সেবার মান নিশ্চিত করা সবার দায়িত্ব।

সভায় বিমানের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এর মধ্যে নতুন উড়োজাহাজ সংযোজন, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য হুইলচেয়ারের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক-অভ্যন্তরীণ ফ্লাইটের সংযোগ জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার পরিদর্শন করেন এবং সেবার মান ও পরিচ্ছন্নতা যাচাই করেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ