হোম > জাতীয়

সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর বা ওএসডির বিধান বাতিলের সুপারিশ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

যমুনায় সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির সারসংক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি: আজকের পত্রিকা

নিরপেক্ষ জনপ্রশাসন করতে সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করার বিধান বাতিলের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর যমুনায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির সারসংক্ষেপ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুসারে ২৫ বছর চাকরির পরে সরকার ইচ্ছে করলে কাউকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। এই বিধান বাতিলের সুপারিশ করা হলো। নিরপেক্ষ জনপ্রশাসন নিশ্চিত করার জন্য এই সুপারিশ করা হয়েছে।

সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো অফিসার বা কর্মচারীকে ওএসডি না করার জন্য সুপারিশ জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়, কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন-ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে।

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহফুজুর রহমান

আরও চার আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার