হোম > জাতীয়

মৃত ব্যক্তির এনআইডি স্মার্ট কার্ড নিতে পারবেন পরিবারের সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এরই মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড প্রিন্ট করা হয়ে গেছে। কিন্তু সেই ব্যক্তি আর জীবিত নেই। এমন অবিতরণকৃত স্মার্ট কার্ড ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির এক মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, মাঠপর্যায়ে অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং করার জন্য এবং মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড তাঁর ওয়ারিশদের কাছে দেওয়ার নির্দেশনা নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে। ওই নির্দেশনা এরই মধ্যে মাঠপর্যায়ে দেওয়া হয়েছে। রি-বক্সিং করার জন্য যে বক্সের প্রয়োজন হবে, তার ব্যবস্থা আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পে পরিচালক গ্রহণ করবেন। 

রি-বক্সিংয়ের কাজে জনবলসহ অন্য যেসব সহযোগিতার প্রয়োজন হবে, সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাঁদের মতামত বা পরামর্শ নির্বাচন কমিশন সচিবালয়কে জানাবেন। দ্রুততম সময়ের মধ্যে রি-বক্সিংয়ের কাজ শেষ করতেও বলা হয়েছে।

এই সময় মৃত ব্যক্তি এবং স্থানান্তরকৃত ভোটারের কার্ড আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলেও পরামর্শ দেন এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী