হোম > জাতীয়

রিমার্কের ফ্যাক্টরি পরিদর্শন করলেন মন্ত্রী ফারুক খান

নিজস্ব প্রতিবেদক

কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। আজ শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় স্থাপিত এই ফ্যাক্টরি পরিদর্শন করেন তিনি। 

মন্ত্রীকে ফ্যাক্টরি প্রাঙ্গণে স্বাগত জানান রিমার্কের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়াসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রী রিমার্কের ফ্যাক্টরি ঘুরে দেখেন। 

রিমার্কের ফ্যাক্টরিতে মানসম্মত কর্ম পরিবেশ, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশেই বিশ্বমানের পণ্য উৎপাদনের সক্ষমতা দেখে প্রশংসা করের মন্ত্রী ফারুক খান। তিনি বলেন, ‘রিমার্ক বাংলাদেশের উৎপাদন সক্ষমতায় যে, অগ্রণী ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তা ছাড়া ফ্যাক্টরি এবং দেশে বিশ্বমানের পণ্য উৎপাদনে গবেষণার যে পরিকল্পনা বাস্তবায়নের পথে রিমার্ক হাঁটছে তা আমাদের দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলবে।’

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী