হোম > জাতীয়

জাহাজবাড়িতে জঙ্গি নাটক: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ এপ্রিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০১৬ সালে মিরপুর এলাকায় জাহাজ বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে ৯ জন নিহত হয়। ফাইল ছবি

রাজধানীর মিরপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ মামলায় পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের জন্য আবেদন করেন। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চান। পরে ট্রাইব্যুনাল আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেন।

এর আগে, শেখ হাসিনাসহ ছয়জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ২২ ফেব্রুয়ারি নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত ২৯ জানুয়ারি এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। পরে তা আমলে নিয়ে পলাতক ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে তাঁদের হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এই মামলার আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সাবেক যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় ও সাবেক যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৬ সালে মিরপুর এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে ৯ জন নিহত হন। ওই ঘটনা ‘জাহাজবাড়ি ঘটনা’ নামে পরিচিত।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ