হোম > জাতীয়

বইমেলায় মবের আশঙ্কা নেই, সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা: ডিএমপির অতিরিক্ত কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। ছবি: আজকের পত্রিকা

অমর একুশে বইমেলায় এবার মবের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

আজ বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, অমর একুশে বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবার বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখব। মব সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মেলায় সার্বক্ষণিক নজরদারিতে ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকাজুড়ে। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াট টিম সব সময় প্রস্তুত থাকবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কি না, সে বিষয়েও সতর্ক নজরদারিতে পুলিশ থাকবে বলে জানান তিনি।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি