হোম > জাতীয়

ঈদের ফিরতি যাত্রায় আজ মিলছে ট্রেনের ২ জুনের টিকিট

অনলাইন ডেস্ক

ট্রেন টিকিট। ছবি: সংগৃহীত

আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। আগামীকাল শেষ কর্মদিবস। এদিন বিকেল থেকেই মানুষ ফিরবে তার আপন ঠিকানায়। এর পর দিন থেকে শুরু হবে টানা লম্বা ছুটি। ২৮ মে ঈদের পর আবার শুরু হবে কর্মস্থলে ফেরার পালা। এ জন্য গত ২১ মে থেকে ঈদের ফিরতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিন আগামী ৩১ মের টিকিট বিক্রি করা হয়। পরদিন শুক্রবার বিক্রি করছে আগামী ১ জুনের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। আজ ২৩ জুন সকাল থেকে বিক্রি হচ্ছে আগামী ২ জুনের টিকিট।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ফিরতি যাত্রার এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

রেলওয়ের সূত্রে থেকে জানা গেছে, আগামীকাল ২৪ মে বিক্রি করা হবে আন্তনগর ট্রেনের ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ