হোম > জাতীয়

শিবলী রুবাইয়াতের জমিসহ দশতলা ভবন ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ফাইল ছবি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের সাভারের ১৫ কাঠা জমি ও তার ওপর স্থাপিত দশতলা ভবন ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান এ সম্পদ ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন। এ ছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আসামি শিবলী রুবাইয়াত-উল ইসলাম পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে আনিত অর্থ পরবর্তীতে ঘরভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং ওই অর্থ দিয়ে বর্ণিত সম্পত্তি তৈরি করছেন বলে তদন্তকালে জানা যাচ্ছে। অর্থাৎ বর্ণিত সম্পত্তিটি আসামি মানিলন্ডারিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ দ্বারা অর্জিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্পত্তিটির হস্তান্তর রোধে ক্রোক করা একান্ত প্রয়োজন।

এর আগে শিবলী রুবাইয়াতসহ তার পরিবারের সদস্যদের এবং তার সাথে স্বার্থসংশ্লিষ্টদের দেশটাকে নিষেধাজ্ঞার নির্দেশ দেন এই আদালত।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ