হোম > জাতীয়

ঢাকা ছাড়লেন ব্রুনেই সুলতান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন দিনের সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ব্রুনেই সুলতান হাসানাল বলকিয়াহ। আজ সোমবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

সকাল ৯টা ২৫ মিনিটে সুলতানকে বহনকারী বিশেষ বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এসময় ব্রুনেই সুলতানকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ব্রুনেই সুলতান। এসময় রাষ্ট্রপতি ব্রুনেইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার দেন।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠান শেষে সুলতান সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে বাংলাদেশের ৯ মাসের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া সেখানে একটি গাছের চারা রোপণ এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন সুলতান।

তিন দিনের সফরে ব্রুনেই সুলতান পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। সফরে ব্রুনেইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে তাঁর এই সফর ছিল বলে জানিয়েছেন কূটনীতিকেরা। সুলতান বলকিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে