হোম > জাতীয়

৭ মাস পর সচিব পেল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার। ছবি: সংগৃহীত

অবশেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতারকে সচিব পদে পদোন্নতির পর মৎস্য ও প্রাণিসম্পদ সচিব নিয়োগ দিয়ে আজ রোববার (৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

গত বছরের ৬ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহবুব বেলাল হায়দারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর গত ২০ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ না দিয়ে গত ২৯ ডিসেম্বর আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করে সরকার। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

ফলে গত বছরের ৩০ ডিসেম্বর থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের পদটি ফাঁকা ছিল। সবশেষ এই মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন সচিবের রুটিন দায়িত্বে ছিলেন।

আরও খবর পড়ুন:

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি