হোম > জাতীয়

সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিল প্রকল্পের প্লট বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে কর্মরত ১৫ জন গাড়িচালকের নামে সাময়িক বরাদ্দ করা প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) এ প্রকল্পে বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাঁদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়। পত্রে বলা হয়, রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

যাঁদের প্লট বাতিল করা হয়েছে—গাড়িচালক মো. বোরহান উদ্দিন ও মো. বেলাল হোসেনের নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. সাইফুল ইসলাম ও মো. সফিকুল ইসলামের বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. মতিউর রহমান ও মো. নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. মাহবুব হোসেন ও মো. শাহীনের নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. মিজানুর রহমান ও মো. বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. নুরুল ইসলাম ও মো. রাজন মাদবরের নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট এবং গাড়িচালক মো. নুরুল আলম, মো. নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দ করা পাঁচ কাঠার প্লট।

রাউজকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গঠিত দুটি তদন্ত কমিটি তাঁদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

দাখিল করা প্রতিবেদনে দেখা যায় যে, আলোচ্য আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম ও বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বহির্ভূতভাবে তাঁদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে আলোচ্য ১৫ জন গাড়িচালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি