হোম > জাতীয়

দলের নেতা-কর্মীদের সঙ্গে গণ-ইফতারে অংশ নিলেন প্রতিমন্ত্রী নুর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে ইফতার করেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে গণ-ইফতারে অংশগ্রহণ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই গণ-ইফতার কর্মসূচিতে তিনি অংশ নেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ইফতারে অংশগ্রহণ করেন।

গণঅধিকার পরিষদ জানায়, প্রতিবছরের মতো এবারও পুরো রমজান মাসজুড়ে গণ-ইফতার কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। চলতি বছর এই কার্যক্রম পরিচালনা করছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। রমজান মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী