হোম > জাতীয়

নদী খননের মাটি ঠিকাদারেরাই সরাবে: সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের নৌপথ সচল রাখার জন্য নদী খনন করা হচ্ছে। খননের মাটি ও বর্জ্য অপসারণের দায়িত্ব ঠিকাদারদেরই দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

আজ রোববার জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীর বিভিন্ন চ্যানেলে খনন কার্যক্রমে জড়িতদের খনন করা মাটি ও বর্জ্য অপসারণেও দায়িত্ব নেওয়ার জন্য বৈঠকে সুপারিশ করা হয়। 

বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) লাভজনক প্রতিষ্ঠান হিসেবে উন্নীত এবং আয় বাড়ানোর দিকে লক্ষ্য রেখে কর্মকাণ্ড পরিচালনা করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ওই বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ায় বিআইডব্লিউটিএর যেসব প্রকল্প রয়েছে, সেগুলো পুনঃসমীক্ষা করা প্রয়োজন।’ 

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানান, ১০ হাজার কিলোমিটার নৌপথ উন্নীতকরণের খননসহ আনুষঙ্গিক কাজ, নতুন নৌবন্দর নির্মাণ, বিদ্যমান বন্দর সংস্কার, নতুন ল্যান্ডিং স্টেশন ও ঘাট তৈরি, নতুন ফেরিঘাট, ক্রুজ শিপ, ছয়টি নৌযান আশ্রয়ণকেন্দ্র, বাঘাবাড়ী ও নোয়াপাড়া নদীবন্দর উন্নয়ন ইত্যাদি প্রকল্পের কাজ নিয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে। 

আজকের বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ, সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী