হোম > জাতীয়

ফাইজারের আরও ১০ লাখ টিকা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজার-বায়োএনটেকের আরও ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনসের একটি বিমান টিকাগুলো নিয়ে অবতরণ করে।

বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া টিকাগুলো গ্রহণ করেন। 

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এ ছাড়া দেশটি থেকে মডার্নার ৫৫ লাখ টিকা এসেছে। এই টিকার প্রথম চালানে এসেছিল ১ লাখ ৬২০ ডোজ। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্য শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা। 

এ সময় স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলতি মাসেই ফাইজারের আরও ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশাবাদী। সেপ্টেম্বরে দুই থেকে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে লড়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে। 

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী