হোম > জাতীয়

ডেঙ্গু মোকাবিলায় মশার প্রাকৃতিক শত্রু সংরক্ষণ দরকার, বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

দেশে গত কয়েক বছর ধরে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মশাবাহিত বিভিন্ন রোগ। বিশেষ করে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রাকৃতিক শত্রু সংরক্ষণে জৈবিক দমনের কথা ভাবছেন বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) আয়োজনে ‘এডিস মশার টেকসই ব্যবস্থাপনা: উলবাকিয়া ইন্টারভেনশন’ শীর্ষক এক বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন তাঁরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন নিপসমের পরিচালক অধ্যাপক মো. জিয়াউল ইসলাম।

অনুষ্ঠানে কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, ‘উলবাকিয়া ব্যাকটেরিয়া এডিস মশার ডেঙ্গু ভাইরাস পরিবহনের ক্ষেত্রে বিশেষভাবে বাধা সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত মশা প্রকৃতিতে অবস্থান করে ভারসাম্য বজায় রাখতে যেমন সক্ষম, একইভাবে প্রকৃতির অন্যান্য জীবের ওপর কোনো প্রকার বিরূপ প্রভাবও ফেলে না।’

উলবাকিয়া ব্যাকটেরিয়া সম্পর্কে গোলাম ছারোয়ার বলেন, উলবাকিয়া হলো গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া, যা পোষক কোষের ভেতরে বাস করে এবং সোমাটিক ও জার্মলেয়ার টিস্যুকে সংক্রামিত করে। এই ব্যাকটেরিয়া সাধারণত প্রকৃতিতে থাকা ৪০-৬০ শতাংশ কীটপতঙ্গের শরীরে বসবাস করে। এমনকি অ্যানোফিলিস ও কিউলেক্স মশার শরীরেরও এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই ব্যাকটেরিয়া পোষক শরীরের সঙ্গে মিথজীবিতার মাধ্যমে বসবাস করে।

দেশে এই ব্যাকটেরিয়া উৎপাদন ও মশাকে আক্রান্ত করে লালন-পালন সম্ভব উল্লেখ করে তিনি জানান, এর জন্য উন্নত গবেষণাগার ও জনবল প্রয়োজন।

নিপসমের পরিচালক জিয়াউল ইসলাম বলেন, ‘সামাজিক ও পরিবেশগত সব প্যারামিটারকে বিবেচনায় নিয়েই উলবাকিয়া ব্যাকটেরিয়া আমাদের দেশে ব্যবহার করা প্রয়োজন।’

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ