হোম > জাতীয়

নোয়াখালীর চেয়ারম্যানঘাট-হাতিয়া ফেরি সার্ভিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নোয়াখালীর চেয়ারম্যানঘাট-হাতিয়া ফেরি সার্ভিসে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি মিডিয়াম রো-রো ফেরি ‘মহানন্দা’ সকাল ৮টা ২০ মিনিটে চেয়ারম্যানঘাট থেকে হাতিয়ার উদ্দেশে যাত্রা করে এবং সকাল ১০টার পর হাতিয়ায় পৌঁছায়। অভিযোগ রয়েছে, যাত্রী নামানোর পর ফেরির ইঞ্জিন মাস্টার কোনো যানবাহন লোড না নিয়েই ঘাট ত্যাগ করেন। পরে ফেরিটি রাত পৌনে ১২টায় ঘাটে ফিরে আসে এবং রাত ১২টা ২০ মিনিটে পুনরায় যাত্রা শুরু করে।

এ ঘটনায় ফেরি পরিচালনা, সময় ব্যবস্থাপনা এবং যাত্রী ও যানবাহন পরিবহনে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়লে তা নৌপরিবহন উপদেষ্টার নজরে আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সত্যতা যাচাই, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে ফেরি সার্ভিস সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি সার্ভিসে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীসেবার মান উন্নয়নে কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি