হোম > জাতীয়

কারাগারে বন্দীদের জন্য আসছে ক্যাশলেস সুবিধা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কারা অধিদপ্তরের সোনালী পেমেন্ট গেটওয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: কারা অধিদপ্তর

‎দেশের কারা ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ গ্রহণ করেছে কারা অধিদপ্তর। বন্দীদের ব্যক্তিগত হিসাবে (পিসি) টাকা জমা দেওয়া এবং ক্যানটিন সুবিধা গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করতে সোনালি পেমেন্ট গেটওয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। কারা অধিদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।‎

‎কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, এই চুক্তির ফলে বন্দীদের পিসিতে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া ক্যাশলেস পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। এতে বন্দীদের স্বজনদের আর সরাসরি কারাগারে গিয়ে নগদ অর্থ জমা দেওয়ার প্রয়োজন হবে না। ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে সহজে লেনদেন করা সম্ভব হবে।‎

‎কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন এ ব্যবস্থা চালু হলে সেবাপ্রার্থীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি অর্থ লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং অনিয়মের সুযোগও হ্রাস পাবে। এটি কারা ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।‎

‎কারা অধিদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, এই উদ্যোগ কারা বিভাগের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের আরও প্রযুক্তিনির্ভর সেবা চালুর মাধ্যমে বন্দী ও তাঁদের স্বজনদের জন্য সেবা সহজতর করার পরিকল্পনা রয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ