হোম > জাতীয়

সহজীকরণই ডিজিটাল সেবার মূল লক্ষ্য: প্রবাসীকল্যাণ মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সেবা সহজীকরণই ডিজিটাল সেবার মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ডিজিটাল সেবা এখন জনগণের দোরগোড়ায়। 

মাইগভ র‍্যাপিড ডিজিটালাইজেশন পদ্ধতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিজিটালাইজড সেবাগুলোর সার্ভিস ভ্যালিডেশন অ্যান্ড ইন্টিগ্রেশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় প্রবাসীকল্যাণ ভবনের ‘বিজয় ৭১’ হলরুমে মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। 

ইমরান আহমেদ বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণে দ্রুততম সময়ে সরকারি সব সেবা প্রদান নিশ্চিত করতে হবে। সেবা যত ডিজিটাল হবে, দেশের মানুষের তত উপকার হবে। জনগণকে যথাযথ সেবা প্রদান করলে বঙ্গবন্ধু ও ৩০ লাখ শহীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে। 

কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন মোল্লা, মো. আবদুল মান্নান, বেগম মাকসুরা নূর, যুগ্মসচিব নাসরীন জাহান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক প্রমুখ।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ