হোম > জাতীয়

ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা কাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পূজা আগামীকাল সোমবার। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা এই দেবীর পূজা করেন। এদিন বাড়িতে আলপনা আঁকেন তাঁরা।

পঞ্জিকা অনুযায়ী, এবার পূজার পূর্ণিমা শুরু হবে সোমবার বেলা ১১টা ৫৩ মিনিটে, পূর্ণিমা তিথি শেষ হবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে পূজা গ্রহণ করতে আসেন। লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না এবং সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে।

লক্ষ্মীপূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।

কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণমতে, ‘আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ দেশের অনেক মন্দিরে কাল লক্ষ্মীপূজা হবে। বাঙালি হিন্দুরা তাঁদের বাড়িতেও লক্ষ্মীপূজার আয়োজন করে থাকেন।

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে