হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

সজীব ওয়াজেদ জয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ছেলে। আর জুনাইদ আহমেদ পলক আওয়ামী লীগের সময়ের আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন। গত ১৫ জানুয়ারি শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়ে শোনান। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত থাকা আসামি জুনাইদ আহমেদ পলকের কাছে অভিযোগ স্বীকার করে কি-না জানতে চাইলে পলক জবাবে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘অভিযোগ মিথ্যা। আমি সম্পূর্ণ নির্দোষ।’

পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে আদেশ দেন এবং এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন। অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি