হোম > জাতীয়

ঝুট ব্যবসায় সেনাবাহিনীর নামে প্রতারণা, ফোনে অভিযোগ দেওয়ার অনুরোধ

আজকের পত্রিকা ডেস্ক­

শিল্পাঞ্চলে অস্থিরতা মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইদানীং কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসা সংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

এ পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ০১৭৬৯০৯১০২০,০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯–এসব নম্বরে অভিযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ