হোম > জাতীয়

ঈদে শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপার করতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঈদের আগে শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করতে চাইছে নৌপরিবহন মন্ত্রণালয়। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। 

আজ বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচলসংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী জানান, শিমুলিয়া ফেরিঘাট দিয়ে ঈদের সময় মোটরসাইকেল যাতে পদ্মার ওপারে যেতে পারে, সে বিষয়ে সেতু বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে জানানো হবে।

প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতু চালুর পর অনেকেই ধারণা করেছিল নৌপথে যাত্রীর সংখ্যা কমে যাবে। কিন্তু তা হয়নি। অনেকেই নৌপথকে নিরাপদ ভেবে পরিবার-পরিজন নিয়ে চলাচল করছেন। তবে পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করতে আগ্রহীরা সড়কপথেই চলাচল করছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ঈদের আগের দিন এবং পরের তিন দিনসহ মোট সাত দিন ফেরিতে পচনশীল পণ্য ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ