হোম > জাতীয়

জুলাই–আগস্ট হত্যাকাণ্ড: আশুলিয়ার মামলায় পলাতকদের হাজির হতে বিজ্ঞপ্তি জারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: বাসস

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করার পর একটি ভ্যানে তাঁদের তুলে পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আটজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

ওই আট আসামিকে ২৮ জুলাই পর্যন্ত সময় দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে। ওই সময়ের মধ্যে হাজির না হলে তাঁদের পলাতক দেখিয়ে বিচার শুরু করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে ২ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ পলাতক থাকা আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

তদন্তে এই মামলায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন।

তাঁদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঢাকার সাভারের আশুলিয়ায় গুলি চালানোর পর ছয় তরুণকে ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেয় পুলিশ। পোড়ানোর সময় একজনের দেহে প্রাণ ছিল বলে প্রতিবেদনে বলা হয়।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ