হোম > জাতীয়

জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যা-ই হোক না কেন, জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এখন এর প্রভাব পড়বে না।

আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নজর রাখা হচ্ছে। যুদ্ধের মধ্যে একটি তেলের জাহাজ বন্দরে এসেছে। দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে।

যুদ্ধের মধ্যেও দেশে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের সুবিধা হচ্ছে, সরবরাহকারীরা বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসেন। জ্বালানি তেলের প্রধান সোর্স মধ্যপ্রাচ্য হলেও অনেক সরবরাহকারী সিঙ্গাপুর, মালয়েশিয়ার মার্কেট থেকে সরবরাহ করেন। এ জন্য তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ নেই।’

ফাওজুল কবির খান বলেন, ‌‘যুদ্ধ কত দিন চলবে, সরবরাহ কোন পথে আসবে—এসবের ওপর তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি নির্ভর করে। স্বল্প মেয়াদে তেলের মজুত রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। দেশে জ্বালানি তেলের দাম এখন বাড়বে না।’

‘ভর্তুকি বাড়ানো হবে না, দামও বাড়ানো হচ্ছে না—সে ক্ষেত্রে ঘাটতি সমন্বয় করা হবে কীভাবে’—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছু কৌশল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে কিছু অর্থ রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে সমন্বয় করা হবে।’

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে