হোম > জাতীয়

বাংলাদেশগামী ৩ আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

চলমান ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুট পরিবর্তন করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, রুট পরিবর্তন হওয়া ফ্লাইটগুলো ছিল টার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের।

তুরস্ক থেকে ঢাকা অভিমুখী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মুসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট দুবাইয়ে অবতরণ করে এবং অন্য ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়।

গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আরও জানান, রুট পরিবর্তনের পর ফ্লাইটগুলো আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা